বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কোনো দল নেই। মানুষের কল্যাণে সমাজের অসঙ্গতি তুলে ধরা তাদের কাজ। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বাস্তবতায় সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
রোবববার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নে ফুটবল টার্ফমাঠে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বলেন, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার পতন হয়েছে, এখন দেশের মানুষ একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে রয়েছে। এই সময়ে সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উচিত দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সাংবাদিকদের কাজ কোনো ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং সত্য তুলে ধরা। জনগণ প্রকৃত তথ্য জানতে চায়, তাই বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
প্রীতি ফুটবল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পারফরম্যান্স। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ ও নোয়াখালী বারের সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহমান, পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, সদস্য শহীদুল ইসলাম কিরন, জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম কালা, ক্রিড়াবিদ ইকবাল বাহার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ডা. মোঃ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক।
আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এমবি আলম, সহ-সভাপতি এস এম রিজোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক নাসিম শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, ক্রীড়া ও প্রচার সম্পাদক ফজলুল কাদের রাজু, নির্বাহী সদস্য আকাশ মো. জসিম, মো. সালাহ উদ্দিন, সিরাজ উদ্দিন শাহিন, মুজাহিদুল ইসলাম সোহেলসহ সংগঠনের অনেকে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

