টেকনাফ পুলিশের হাতে মানব পাচারের মূল হোতা আটক

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফ পুলিশের হাতে মানব পাচারের মূল হোতা আটক
আটক শাকের মিয়া। ছবি: আমার দেশ

মালয়েশিয়া মানব পাচারের সময় আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনার মূল হোতা শাকের মাঝি পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে মানব পাচারসহ ১১টি মামলা রয়েছে।

আটক শাকের মাঝি টেকনাফের সাবরাং মুন্ডার ডেইলের কবির আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, বুধবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনায় শাকের মাঝিকে (৪২), গ্রেপ্তার করা হয়।

ওই আসামি টেকনাফের শীর্ষ মানব পাচারকারী এবং মানব পাচারের শিকার আন্দামান দ্বীপপুঞ্জের নৌকাডুবির ঘটনার মূল হোতা বলে এলাকায় জনশ্রুতি রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার হয়।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচার, মাদক, অস্ত্র, চোরাচালানসহ সর্বমোট ১১টি মামলা রয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন