রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে অমানুষিক নির্যাতন

রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে অমানুষিক নির্যাতন

আল আমিন। বয়স মাত্র ১০ বছর। আল ফুয়াদ একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। বাবাহারা ছেলেটির সঙ্গে শক্রতা না থাকলেও পারিবারিক বিরোধের বলি হতে হয়েছে তাকে। প্রতিপক্ষরা রাস্তা থেকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়েছে।

রোববার রাতে ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালংয়ে। আল আমিন একই গ্রামের রমিজ আহমদের ছেলে।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, রাতে নামাজ শেষে আল আমিনকে রাস্তা থেকে তুলে নেয়া হয়। রশি দিয়ে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। তার পুরো শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় পুলিশ। তার অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারীরা হলেন- একই গ্রামের আবদুর রহিমের ছেলে এহেসান, তার স্ত্রী রোকেয়া, ছেলে তাহসিন, রানা, রেজাউল, তার ছেলে শাওন, আমিন, রুবেল, শামসুল আলমের ছেলে আবদুস শুক্কুর ও সালেহ আহমদ।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, এ ঘটনায় এজাহার জমা হয়েছে। এটি নিয়মিত মামলা হিসেবে রুজু হবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও আল আমিনের বড় ভাইকে তুলে নিয়ে নির্মম নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন