আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিকাশকর্মীর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিকাশকর্মীর

লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে বিকাশকর্মী শাহরিয়ার রাজুর (২৮) মৃত্যু হয়েছে। পাশের জেলা চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবে মেঘনা নদীর তীরে বন্ধুদের সঙ্গে ইফতার করে লক্ষ্মীপুরে ফেরার পথে তিনি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের সর্দারবাড়ি এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বন্ধুদের সব সময় মাতিয়ে রাখা রাজুর এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তিনি নিয়মিত রক্তদানসহ সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

নিহত রাজু সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি বিকাশের রায়পুর শাখায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু ও কয়েকজন বন্ধু শনিবার বিকেলে চাঁদপুরের চরভৈরব লঞ্চঘাট এলাকায় ইফতার করতে যায়। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে এসে তার মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি লরির নিচে ঢুকে যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাজু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা লরিটি সরকারি কাজে নিয়োজিত ছিল বলে জানায় স্থানীয়রা।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিকেল হয়ে যাওয়ায় লরিটি সড়কে দাঁড় করানো ছিল। বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। লাের ময়নাতদন্ত করাবে না বলে পরিবার জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...