লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে মহসিন হোসেন( ১১) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার উত্তর হাজীপুর গ্রামে।
ওই ছাত্রের বাবা দেলোয়ার হোসেন দেলু জানান, শুক্রবার দুপুর বেলা মহসিন একা একা বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। এসময় পা পিছলে পুকুর ঘাটের সিঁড়ি থেকে পড়ে গভীর পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর ফিরে না আসায় তার মা সেলিনা বেগম জামা কাপড় গোসলের ঘাটে দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সিঁড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করে । তিনি স্থানীয় কালুপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ৫ম শ্রেণীর ছাত্র।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

