সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে গণধর্ষণের গুজব

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে গণধর্ষণের গুজব

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি বিচ এলাকায় এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে গুজব ছড়িয়েছে একটি মহল।

শনিবার সকালে ব্যাপকভাবে এ প্রচার চালানো হয়। সীতাকুণ্ড থানায় জবানবন্দি দিয়েছেন ওই স্কুলছাত্রী‌। ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৮ মার্চ সকালে খালাতো ভাইসহ এক বন্ধুকে নিয়ে গুলিয়াখালি বিচ এলাকায় বেড়াতে যান নবম শ্রেণির ওই ছাত্রী। ওই সময় তাকে উত্ত্যক্তের চেষ্টা করেন কিছু বখাটে যুবক। কিন্তু ঘটনাটি ভিন্নখাতে নিতে গণধর্ষণের গুজব রটান কিছু অতি উৎসাহী লোক।

স্কুলছাত্রী বলেন, গুলিয়াখালি বিচ এলাকায় বেড়াতে গেলে আমাকে আটকানোর চেষ্টা করেন কিছু যুবক। ভয়ে চিৎকার দিলে তারা পালিয়ে যান। পরে পরিবারের জিম্মায় আমাকে ছেড়ে দেয় পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...