দেশে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাঙ্গামাটিতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তাই জেলায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শনিবার সকাল থেকে রাঙ্গামাটি মহসিন পেট্রোল পাম্পে তেল প্রদানের কথা শুনে শত শত ক্রেতা ভিড় জমায়। এ সময় ক্রেতাদের ভিড় ঠেকাতে হিমশিম খেতে হয়। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদরের দিক নির্দেশনায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়।
এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেল ও তেলের বোতল নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদর জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর দিক নির্দেশনায় রাঙ্গামাটির প্রতিটি পেট্রল পাম্পে সেনাবাহিনী মোতায়েন থাকবে। কেউ যাতে তেল নিয়ে কোনো ভাবে মজুদ করে বা কালো বাজারে বিক্রি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসন সজাগ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

