খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবি পার্টির চেয়ারম্যানের দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবি পার্টির চেয়ারম্যানের দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি জোট গঠনসহ নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন। শনিবার নিজ নির্বাচনি এলাকার শর্শদী বাজারে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মঞ্জু বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। তার অর্গানগুলো ফেইল করে যাচ্ছে। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই। ফেনী সবসময় উন্নয়ন বঞ্চিত ছিল, এখানে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হওয়ার কথা হয়নি, আমরা সেগুলো নিয়ে মানুষের সাথে কথা বলছি।

এবি পাটি চেয়ারম্যান বলেন, আমার নিজ এলাকা শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি গণসংযোগ শুরু করেছি। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করছে। এটি আমাদের জন্য খুব আনন্দের। আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানে। রাজনীতিকে আমরা নতুন ভাবে দাঁড় করাতে চাই। সমস্যা যেগুলো আছে সেগুলো সামাধানে কাজ করব।

তিনি বলেন, রাজনৈতিক সম্প্রীতির মধ্যে দিয়ে উন্নয়ন বঞ্চিত ফেনীকে উন্নয়ন করতে চাই। এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হয়নি। সেগুলো নিয়ে কাজ করতে চাই। জোটের বিষয়ে আমরা চেষ্টা করছি, জোট হলেও ভালো তবে না হলেও জনগনের কাছে যে অঙ্গীকার সেটি নিয়ে কাজ করে যাব।

এদিন সকালে মঞ্জু শর্শদী বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। বিকেলে ফেনী শহরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেন। শহরের বড় মসজিদ রোড থেকে শুরু করে বড় বাজার ও তার আশপাশের দোকান এবং মিজান রোড অব্দি নির্বাচনি লিফলেট বিতরণ করেন এবং ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও বড় বাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন।

এবি পার্টির জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বারকাজ নাসির আহমাদ, তোফাজ্জল হোসেন রমিজ, জেলা যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ইউনিয়ন সভাপতি মোস্তাফিজ পারভেজ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন