লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন, অধিকাংশ পদে জয়ী বিএনপির প্রার্থী

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন, অধিকাংশ পদে জয়ী বিএনপির প্রার্থী

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থি আইনজীবীরা জয়লাভ করেছে। অন্যদিকে ৪টি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে রাতে পৌনে ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন।

ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক হন মো. রফিক উল্যাহ।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মো. আবদুল মজিদ, মো. সামছুউদ্দিন, সহ-সম্পাদক- কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক- মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- মো. রেহানুল ইসলাম, অডিটর- জিহাদ হোসাইন, সদস্য- আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন ও মো. সাইফুল ইসলাম দিপু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন