সারিয়াকান্দিতে যমুনা নদীর প্রবলস্রোত ও ঘূর্ণাবর্তে হাসনাপাড়া স্পারের ৩০ মিটার স্যাংক (মাটির অংশ) নদীতে ধসে গেছে।
বৃহস্পতিবার ভােরে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া স্পারে এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বাের্ড (পাউবাে) সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি রয়েছে। হাসনাপাড়া (২ নং) স্পারের উজানে রিভার সাইডে চর জেগে উঠায় পানির গতিপথ কান্ট্রি সাইডে আঘাত হানছে । ফলে সেখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় স্পারের স্যাংক (গােড়ালির মাটি) নদীতে ধসে যায় । এতে করে ওই এলাকায় বসবাসরত লােকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পানি উন্নয়ন বাের্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সােহেল রানা জানান, স্পারের উজানে চর জেগে ওঠায় পানির গতিপথ পরিবর্তন হয়ে স্পারের মাটির গোড়ালিতে আঘাত হানে। ফলে সেখানে ভাঙনের সৃষ্টি হয়। ভাঙন রােধে সেখানে বালুভর্তি জিও বস্তা এবং জিও টিউব ফেলা হচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-7ec08d.jpg)