কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন প্রকাশিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে বোর্ডের সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। বাকিগুলোর মধ্যে প্রথম তিনটি ব্রাহ্মণবাড়িয়া ও নিচের দুটি চাঁদপুরের।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার অন্বেষা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সোবাহান মডেল হাইস্কুল, পাঁচগাঁও আদর্শ হাইস্কুল, কুমিল্লা আদর্শ সদরের নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুল, কুমিল্লা ক্যাডেট কলেজ, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, আগানগর আবুল বাশার টেকনিক্যাল হাইস্কুল, চাঁদপুরের ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ পাইলট গার্লস হাইস্কুল।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

