কুমিল্লায় কোটি টাকার ভারতীয় বাজি আটক

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় বাজি আটক

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ বাজি আটক করেছে বিজিবি।

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা রসুলপুর এলাকা থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮০/এম হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের মধ্যে রসুলপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার চার লাখ ৭৫ হাজার ৮৪০ পিস বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস-এ জমা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন