বিশ্ব দেখলো আমরাও অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া। দুপুর আড়াইটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বত:স্ফুর্ত ভাবে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জেলা প্রশসক বলেন, গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব উপেক্ষা করে জনগন ভোটের মাঠে নেমে এসেছে। এক দিনের এই ভোট উৎসবের প্রস্তুতি ছিল দীর্ঘ দিনের। অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কয়েক মাস ধরে প্রশাসনের সবাই আন্তরিকতা দিয়ে কাজ করেছে। আমরা ভোটারদের কাছে নিরপেক্ষা ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা আমাদের কথা রেখেছি। ভোটাররাও স্বতস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাড়িয়েও বিরক্তি প্রকাশ করেননি।
তিনি আরো বলেন, আমাদের সন্তানরা নিরাপদে থাকবে এবং নিরাপত্ত্বার সাথে পথ চলতে পারে সেই সপ্নপুরনে কাজ করেছি , আমরা আমাদের সপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছি। কয়েকটি কেন্দ্রে কখনো কখনো ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে। আসলে দুটি ভোট এক সঙ্গে হওয়ায় অনেক ভোটারকে বোঝাতে হয়েছে। এই কারণে কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে ধীরগতি এসেছে। এছাড়া বড় কোন অসঙ্গতির খবর চট্টগ্রামের ১৬ টি আসনের কোথাও ঘটেনি বলেও দাবি করেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও বড় ধরনের কোন অভিযোগ করেনি। ভোটগ্রহণের ৭ ঘন্টায় চট্টগ্রামে ৪০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। নির্ধারিত সময় শেষে ৬০ শতাংশের কাছাকাছি ভোট পড়তে পারে বলে অনুমান করছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

