আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গায় কেন্দ্রের সামনে থেকে টাকাসহ জামায়াত কর্মী আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় কেন্দ্রের সামনে থেকে টাকাসহ জামায়াত কর্মী আটক

চুয়াডাঙ্গায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ ৭৯ হাজার টাকাসহ জামায়াতের এক ওয়ার্ড সভাপতিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মো. শরীফ, তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে আটক করা হয়।

জানা গেছে, পৌর এলাকার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ তাকে তল্লাশি করে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করে এবং আটক করে।

বিজ্ঞাপন

এ ব্যাপার চুয়াডাঙ্গা পৌর শাখার আমীর অ্যাড. হাসিবুল ইসলাম বলেন, নির্বাচনে খাবারের টাকার খরচ বাবদ উক্ত টাকা তার কাছে রাখা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বলেন, জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. শরীফ নামে একজনকে নগদ ৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...