রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তরা কুপিয়ে এক ইউপি সদস্যকে গুরুতর জখম করেছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মো. মামুন উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
বিজ্ঞাপন
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান, সিনেমা হল এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মামুনের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

