সঠিক পথে চললে বেহেশতে যেতে পারবেন, বিএনপি নেতা মজনু

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

সঠিক পথে চললে বেহেশতে যেতে পারবেন, বিএনপি নেতা মজনু

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, নামাজ না পড়ে, রোজা না রেখে, সত্য কথা না বলে শুধু ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না। কিছু মহিলা ধর্মের নাম ব্যবহার করে বেহেশতে যাওয়ার টিকেট দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের মার্কায় ভোট দিতে প্রলুব্ধ করে। তাদের কথায় কান দেবেন না।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদেরকে অনুরোধ করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন ও সঠিক পথে চলুন। তাহলে বেহেশতে যাওয়া সহজ হবে।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়তে প্রতিটি বাড়িতে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে।

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,ফেনী জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার, সাধারণ সম্পাদক জয়নাব বানু পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক মহিলা দলের নেত্রী ও কর্মী- সমর্থকরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...