নিখোঁজের দুইদিন পর চট্টগ্রামের হাটহাজারীতে আরেফিন আক্তার (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তুলার বস্তার নিচে লাশ দেখতে পান। পরে পুলিশকে অবহিত করলে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করেন।
পরিবারের দাবি, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে । আরেফিন আকতার ওই এলাকার মোহাম্মদ রবিউল ইসলামের মেয়ে।
পরিবার জানায়, ২৬ মার্চ আরেফিন আকতার নিখোঁজ হওয়ার পরে তার কথিত মামা ফয়সাল পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

