ছনুয়া-ভাঙাখালী সেতুর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

ছনুয়া-ভাঙাখালী সেতুর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

বাঁশখালী ছনুয়া ও কক্সবাজারের পেকুয়া রাজাখালীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জলকদর খালের ওপর ‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ’ নির্মাণের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ঘিরে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) বিকেলে সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে এলে তাঁকে ঘিরে এ বিক্ষোভ করেন স্থানীয় জনগণ। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীদের কথা শুনেন এবং দ্রুত ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের জন্য বর্তমানে চকরিয়া, পেকুয়া ও কক্সবাজার সফর করছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ইউসুফ ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা হাসান মুহাম্মদ জুনায়েদ রাসেলের নেতৃত্বে জলকদর খালের ওপর ‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ’ নির্মাণের দাবিতে ছনুয়া ইউনিয়নের ছেলবন এলাকায় ভাঙা সাঁকোর পাদদেশে মানব মানববন্ধনের আয়োজন করেন সেখানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, হেফজখানার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলেসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এতে বক্তারা বলেন, ভৌগোলিক ও প্রশাসনিকভাবে ছনুয়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার অন্তর্ভুক্ত হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে এলাকার মানুষ মূলত পেকুয়া উপজেলার ওপর নির্ভরশীল। ছনুয়া ইউনিয়ন থেকে বাঁশখালী পৌরসভার কার্যত দূরত্ব ২৫ কিলোমিটারেরও বেশি হলেও পেকুয়া পৌরসভার দূরত্ব মাত্র১০ কিলোমিটারের কম। সম্প্রতি পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণার ফলে এই নির্ভরশীলতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলেও বক্তারা মনে করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, এড সরওয়ার কামাল, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বসর বাবু,পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম,কাইসার হামিদ,আতিক,পারবেজ আলম বাচ্চু, আব্দুস সবুর,ওয়াহিদুল আলম সিকদারসহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...