নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ২৮জন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ২৮জন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর চার থানায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, তারা সবাই সোমবার মিছিলে অংশ নিয়েছিল। ভিডিও দেখে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র জানায়, তাদের মধ্যে খুলশী থানার ১৩ জন, পাঁচলাইশ থানার ৯ জন, বায়েজিদ থানার ৪জন, বাকি ৩ জন চান্দগাঁও থানার।

সোমবার চট্টগ্রাম নগরীর ব্যস্ততম পাঁচলাইশ থানার জিইসি মোড় সেন্ট্রাল প্লাজাএলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওইদিন ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীতে সানমার টাওয়ার ওয়ান ভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি জিইসি মোড় অভিমুখে অগ্রসর হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

খুলশী থানার ওসি আরিফুল রহমান বলেন, খুলশী থানায়ও অভিযানে অংশ নেয়। খুলশী থানা ১৩ জনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, এর আগেও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন