স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় নিহত দ্বিতীয় শ্রেণির ছাত্রী

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় নিহত দ্বিতীয় শ্রেণির ছাত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবিরা জাহান নুসরাত (৭) উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে এবং উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী জানান, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. শরিফুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন