আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লামায় ৭ মিয়ানমার নাগরিক আটক

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় ৭ মিয়ানমার নাগরিক আটক

বান্দরবান জেলার লামা উপজেলায় প্রশাসনের নজর এড়িয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি বাজারে ঘুরাফেরার সময় তাদেরকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, মাহমুদ করিম (৪৪),উসমান গণি (২৫),আনাস (২৪), হারাস(২০), মাহমুদ নূর (২৬), ছৈয়দ হোছন (৫০) ও শফিক (৫৫)। এরা সবাই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১২নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

​স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে ডলুছড়ি বাজারে অপরিচিত কিছু লোককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নজরে আসে। এক পর্যায়ে বিষয়টি সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আতিকুর রহমানকে অবহিত করা হয়। পরে পুলিশ ৭ মিয়ানমার নাগরিককে আটক করে হেফাজতে নেন।

মিয়ানমার নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন