কক্সবাজারে উখিয়ায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামী। পরে তারা এক সমাবেশে মিলিত হয়।
গতকাল বিকালে জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে মিছিল-উত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ উপজেলা নায়েবে আমির মাওলানা নূরুল হক, অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল হক জিশান ও ছাত্রনেতা উসমান সরোয়ার।
বক্তারা বলেছেন, কোরআন নাজিলের মাস হিসেবে মাহে রমজানকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। কোরআনিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
বক্তারা আরো বলেন, রমজান সামনে রেখে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়াতে মজুত গড়ে তুলেছে। অবিলম্বে এসব অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

