বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

ফেনীর ফুলগাজী উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—স্থানীয় বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদ-এর মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফ-এর ছেলে আবির হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, দুই শিশুর লাশ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...