ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের এডহক কমিটি ঘোষণা

ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের এডহক কমিটি ঘোষণা

বাংলাদশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কমান্ডের এডহক কমিটি গঠন সম্পন হয়েছে। বাংলাদশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব ও সদস্য সচিব বীর মুক্তিযাদ্ধা মো. মুজিবুর রহমানের যৌথ স্বাক্ষরিতপত্রে (স্মারক নং-মুক্তি/ফরিদগঞ্জ /০১/২৫-০১) বীর মুক্তিযাদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারীকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক (এডহক) কমিটি গঠন করে অনুমাদন দেয়া হয়।

বিজ্ঞাপন

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আমির হোসেন মৃধা ও সদস্য বীর মুক্তিযাদ্ধা মো. আমজাদ হোসেন।

‎নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী বলেন, নবগঠিত কমিটি ফরিদগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্বার্থসংরক্ষণ, অধিকার রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠনকে ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন