সীমান্ত ঘেঁষা তাইন্দংয়ের দুর্গম পাহাড়ি পল্লীতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।
মঙ্গলবার (৬ মে) সকালের দিকে মাটিরাঙ্গার তাইন্দংয়ের দুর্গম সুধীল রঞ্জন হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে মানবিক সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
কর্মসূচীর অংশ হিসেবে হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধীর মাঝে বস্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
এ সময় মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন এর নেতৃত্বে দুর্গম পাহাড়ি পল্লী হেডম্যানপাড়া এলাকার প্রায় তিন শতাধিক দুস্থ পাহাড়ি বাঙালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন ও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
ক্যাম্পেইন চলাকালীন সময় উপকার-ভোগীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার। আর্তমানবতার সেবায় পাহাড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

