চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ গ্যাস লিকেজ হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের একাধিক টীম কাজ করছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আল আমিন হাসপাতালসহ ভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
ভাটিয়ারীর স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, জিরি সুবেদার ও ফেরদৌস স্টিলের মালিকানাধীন দুটি শিপইয়ার্ড রয়েছে। এর মধ্যে ফেরদৌস স্টিল লিমিটেডে বেলা ১১টার দিকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দিকে এগিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসসহ সিপিএডের অন্যান্য লোকজনের সাহায্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
তিনি আরো বলেন, জাহাজের ভেতরে এতো বেশি গ্যাস জমেছিল যে উদ্ধার করতে গিয়ে আমরাও আক্রান্ত হয়ে পড়ি। তারা যদি কাজগুলো সতর্কতার সাথে করতো তাহলে দুর্ঘটনা ঘটতো না এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তিনজন বেঁচে যেতো পরতো।আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
কুমিরা ফায়ার স্টেশনের কর্মকর্তা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। উদ্ধার করেছি তিন জনের মরদেহ এবং আহতদের। জাহাজটির ভেতরে বহু লোক কাজ করছিল।
এদিকে এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


