মানুষের মুক্তির সনদ তারেক রহমানের ৩১ দফা: এস এম জিলানী

মানুষের মুক্তির সনদ তারেক রহমানের ৩১ দফা: এস এম জিলানী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়িত হলেই বাংলাদেশের মানুষ প্রকৃত মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, ৩১ দফাই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলীর নির্বাচনী গণ সংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এস এম জিলানী আরও বলেন, বিএনপি একটি সংস্কারমুখী রাজনৈতিক দল, যারা জনগণের মুক্তির জন্য ৩১ দফার রূপরেখা দিয়েছে। এ সংস্কার বাস্তবায়নের সক্ষমতা কেবল বিএনপিরই রয়েছে। এই রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে সাম্য ও মানবিক সমাজ।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল হোসেন দুলালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান ভিপি বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন কবির স্বপন, সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান লিংকন, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, ৪ নং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, পৌর যুবদলের আহবায়ক জামাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন নিশান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রহমান ব্যাপারী, সদস্য সচিব স্বপন চৌকিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আলম মুন্না, সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দামসহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন