কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে বলেন, মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না, আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার । আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে যদি একবার রোলিং দিতেন যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা প্রশস্তকরণের জন্য। এই রাস্তাটা ১০ লক্ষ মানুষের প্রাণ ।
১৫ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে মাননীয় স্পিকারকে উদ্দেশ্য করে কুমিল্লা সিলেট মহাসড়কে মৃত্যুর মিছিলের চিত্র তুলে ধরে এসব কথা বলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসমত আব্দুল্লাহ ।
তিনি আরো বলেন, প্রশাসনিক দুর্বলতায় গত ১০-১২ বছর এই মহাসড়কে কোনো কাজ হচ্ছে না । আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন কীভাবে মৃত্যুর মিছিল থামাবে । এই রাস্তা মাত্র ১৮ ফিট ।
তিনি আরো বলেন, কুমিল্লা বিভাগীয় শহর দেবিদ্বারের রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র ১৮ ফিট । কুমিল্লা ও সিলেট মহাসড়কের কথা বলছি মাননীয় স্পিকার । কুমিল্লা এবং সিলেট মহাসড়ক যেটি বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবিদ্বার হয়ে ব্রাহ্মণবাড়িয়া সঙ্গে সংযুক্ত হয়েছে । এই রাস্তা দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত করে।
কুমিল্লা সিলেট মহাসড়কের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, মাননীয় স্পিকার সিলেট থেকে যদি চট্টগ্রাম যেতে হয় বা চট্টগ্রাম থেকে কি সিলেট যেতে হয় । তাহলে এই সড়কটির বিকল্প কোনো সড়ক নেই । এই ১৮ ফিট রাস্তা মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে । শুধু এপ্রিল মাসেই ৩০ জনের অধিক মৃত্যুবরণ করেছে এই সড়কে ।
এছাড়াও আজ বুধবার কুমিল্লা ৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন কুমিল্লা সিলেট মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শুরু করার আবেদন করেন ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

