ছুটি ছাড়াই বিদেশে অবস্থান, চবির ২ শিক্ষক চাকরিচ্যুত

ছুটি ছাড়াই বিদেশে অবস্থান, চবির ২ শিক্ষক চাকরিচ্যুত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামালকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার পর দীর্ঘদিন দেশে না ফিরায় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫৬০ তম জরুরি সিন্ডিকেট এই সিন্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বড় ধরনের জালিয়াতির কারণে বিজ্ঞান ওয়ার্কশপের টেকনিশিয়ান আব্দুল হাদিকেও চাকরিচ্যুত করা হয়েছে।

শান্তনু দেব বর্মণ ২০১৭ সালের ৪ নভেম্বর ছুটি নিয়ে কানাডায় পিএইচডি ডিগ্রী নিতে যান। তার ছুটির মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৩ জানুয়ারী। অপরদিকে রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে পিএইচডি ডিগ্রির জন্য কানাডায় যান। তার মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ জুলাই। তারা দুইজনই ছুটি ছাড়াই বিদেশে অবস্থান করছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, শান্তনু দেব বর্মণ ও রিফাত দারিনা কামাল বিদেশি যাওয়ার পর আর দেশে ফিরে আসছেন না। তাদেরকে একের পর এক চিঠি দেওয়া হয়েছে কিন্তু তারা কোন উত্তর দেননি। এজন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ করে তাদেরকে অপসারণ করা হয়েছে। শুধু এই দুইজন নয়, আরও অনেক শিক্ষক বিদেশি গিয়ে দেশে ফিরছেন না। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর বড় ধরনের জালিয়াতির কারণে বিজ্ঞান ওয়ার্কশপের টেকনিশিয়ান আব্দুল হাদিকেও চাকরিচ্যুত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন