রামগঞ্জে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন। তারা হলেন মেহেরাজ ও পলাশ।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১১টায় ঢাকা-রামগঞ্জ সড়কের বালুয়া চৌমুহনীতে ট্রাক-নসিমন-সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে নসিমনের চালক মেহেরাজ (২২) ও সিএনজিযাত্রী পলাশকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহত কামরুল পৌরসভার কাজিরখিল গ্রামের হামিদ আলী মুন্সিবাড়ির মৃত অলিউল্লাহর ছেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

