চট্টগ্রামে বিশেষ অভিযানে সিএনজি চোরসহ বিভিন্ন মামলার চার আসামিকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায়, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে একদল পুলিশ রোববার (২৭ এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে কাথারিয়ার আলোচিত সিএনজি চোর নুরুল হকের পুত্র আবুল কাশেমকে (৫২) চোরাই সিএনজিসহ এবং নাশকতা মামলার আসামি সাধনপুরের আন্নর আলীর পুত্র শওকত আলী (৩৯), কালীপুরের আহমদ মিয়ার পুত্র মিনহাজুল আবেদীন (২৯) ও একই এলাকার রশিদ আহমদের পুত্র নুরুল কবিরকে (৫১) আটক করেছে।
আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসী, ডাকাত, চোর ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে। অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

