চৌদ্দগ্রামে অবৈধ অস্ত্র গুলি মাদকসহ আটক ২

চৌদ্দগ্রামে অবৈধ অস্ত্র গুলি মাদকসহ আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও নগদ অর্থসহ দুইজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলো উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মরহুম মকবুল আহমেদের ছেলে লোকমান হোসেন (৪৩) ও মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন সৈকত ওরফে বিতন (২২)। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ।

জানা গেছে, শুক্রবার সকালে জগমোহনপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। একপর্যায়ে জগমোহনপুর গ্রামের একটি তিনতলা ভবনে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী লোকমান হোসেন ও মোশারফ হোসেন সৈকতকে আটক করে। পরে লোকমান হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশে তৈরি এলজি, ৭৫০ মি.লি. সিগনেচার বিদেশি মদ, ৫ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২,৭৫৯ পিস ইয়াবা, ৩ বোতল ফেনসিডিল, ১২টি মোবাইল ফোন, ১টি আইপ্যাড, ২৩টি সিম কার্ড, নগদ ৩০,৫০০ টাকা ও ৩টি শিশা ফ্লেভার প্যাকেট উদ্ধার করে যৌথ বাহিনী।

এদিকে মাদকের সঙ্গে জড়িত দুইজনকে আটক করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানাউল্লাহ বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামালসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন