কক্সবাজারের চকরিয়ায় আইকনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল মালেক (৪৫) ও জাফর আলম (৫৩) নামে দুই পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৮ মে) রাত সোয় ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।
নিহত আব্দুল মালেক উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে, জাফর আলম চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার বাসিন্দা।
আব্দুল মালেক উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার
এলাকায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ম্যানেজার। জাফর আলম চকরিয়া পৌর কিচেন মার্কেটে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

