নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ছামিয়া দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছামিয়া কয়েক দিন আগে নানার বাড়ি লোপাড়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় ।

পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ছামিয়াকে দেখতে পান স্বজনেরা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন