চট্টগ্রামের মেখল মাদরাসার মুহতামিম ওসমান ফয়েজী আর নেই

চট্টগ্রামের মেখল মাদরাসার মুহতামিম ওসমান ফয়েজী আর নেই

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হামিউস সুন্নাহ মেখলের মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ওসমান ফয়েজী (রহ.) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন

আল্লামা ওসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। শোক বার্তায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স জানায়,

তাঁর ইন্তেকালে জাতি একজন প্রাজ্ঞ আলেম এবং হাদিসের এক আলোকবর্তিকাকে হারাল। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জীবনের সকল খেদমত কবুল, সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র-শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের সবরে জামীল দান করা এবং এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন