খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্ত দিয়ে আবারও ভারতীয় ১৯ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে পুশইন করা হয়।
পুশইন নাগরিকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, যাদের জোরপূর্বক পুশইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাইবাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

