বান্দরবানে অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদসামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদসামগ্রী বিতরণ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বান্দরবান সদর জোনের মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি হিসেবে এসব ঈদসামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা চাই আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

অনুষ্ঠানে বান্দরবান জোনের উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বান্দরবান জোনের আওতাধীন দুই শতাধিক গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে ঈদসামগ্রী তুলে দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...