কুমিল্লার হোমনা উপজেলায় এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে উপজেলা বাসস্ট্যান্ড ও পঞ্চবটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ (৩৭), তার ছেলে ইয়াসিন (১২) ও স্ত্রী খাদিজা (৩৫) আহত হন। তাদের বাড়ি উপজেলার দড়িকান্দি, ঘনিয়ারচর এলাকায়।
এর কিছুক্ষণ পর একই এলাকায় হোমনা-বাঞ্ছারামপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মরিয়ম (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়। এছাড়া পঞ্চবটি এলাকায় সিএনজির ধাক্কায় কাতারের নেছা (৬০) নামে এক ব্যক্তি আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় রেফার করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরি জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

