কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল জব্দ

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হোগলডোরা খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন