কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

কুমিল্লায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন আদর্শ সদর উপজেলা চাঁনপুর এলাকার কাজী দৌলত আহমেদের ছেলে কাজী রাসেল (৩৯) ও কাজী রফিকুল ইসলামের ছেলে কাজী লিছান (২৩)।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম দৈনিক আমার দেশকে বলেন, ‘সেনাবাহিনী দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা আইনগত ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করবো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন