খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী খুন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী খুন
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের খুকু চাকমা নামে এক কর্মী খুন হয়েছেন। রোববার বিকালে জেলার পানছড়ি সীমান্ত এলাকায় প্রতিপক্ষ জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে খুন করেছে বলে দাবি সংগঠনটির।

স্থানীয়দের বরাত দিয়ে পানছড়ি থানার ওসি জসিম উদ্দীন জানান, একজনের মৃত্যুর কথা শুনেছি, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

তবে রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরামের একজনের মৃত্যু তথ্য নিশ্চিত করেন গণতান্ত্রিক যুবফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্যামল চাকমা। নিহত খুকু চাকমা (৪১) জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি ইউনিয়নের খ্রিষ্টান পাড়ার বাসিন্দা।

এদিকে গত শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় কয়েক শ রাউন্ড গুলি বিনিময় হয় আঞ্চলিক সংগঠনগুলোর মাঝে। জেএসএস ও ইউপিডিএফর মাঝে ওই দিনে সংঘর্ষে ৪ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে ইউপিডিএফ। জেএসএস সন্তু গ্রুপের কেউ এখনও এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...