কুতুব‌দিয়া হাসপাতালের ওয়াটার অ্যাম্বুলেন্স ত‌লিয়ে গেল জোয়ারে

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

কুতুব‌দিয়া হাসপাতালের ওয়াটার অ্যাম্বুলেন্স ত‌লিয়ে গেল জোয়ারে
ছবি: আমার দেশ

কক্সবাজারের কুতুব‌দিয়া উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জা‌তিক সংস্থা আইওএমের দেওয়া ওয়াটার অ্যাম্বু‌লেন্সটি জোয়ারে ত‌লিয়ে গেছে। প্রায় দেড় বছর যাবৎ এ‌টি বড়ঘোপ স্টিমার ঘাটে অলস নোঙর করা অবস্থায় ছিল।

ঘাটে চায়ের দোকানদার জাহাঙ্গীর জানান, হাসপাতা‌লের ওয়াটার অ্যাম্বুলেন্সটি দীর্ঘ‌দিন ধরে প্রায় প‌রিত্যক্ত অবস্থায় নোঙর করা ছিল। শ‌নিবার সকালে জোয়ারের পা‌নি বাড়লে কাত হয়ে থাকা বোটে সহজেই পা‌নি ঢুকে ত‌লিয়ে যায়। বি‌ভিন্নভাবে খবর দিলেও সে‌টি উদ্ধারে দুপুর পর্যন্ত কেউ আসে‌নি।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত উপজেলা নির্বা‌হী কর্মকর্তা সা‌কিব উল আলম ব‌লেন, ওয়াটার অ্যাম্বু‌লেন্স পা‌নি‌তে তা‌লি‌য়ে যাওয়ার বিষয়‌টি হাসপাতা‌ল কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

ভারপ্রাপ্ত উপ‌জেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম মারুফ ব‌লেন, নোঙর করা ওয়াটার অ্যাম্বু‌লেন্সটি জোয়া‌রে ত‌লি‌য়ে যাওয়ার খবর পে‌য়ে দুপু‌রে ঘা‌টে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। উদ্ধা‌রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হ‌বে।

উ‌ল্লেখ্য, ওয়াটার অ্যাম্বু‌লেন্সটি উ‌দ্বোধ‌নের পর থে‌কেই অ‌তি‌রিক্ত জ্বালানি খর‌চের কার‌ণে ঘা‌টে প‌রিত্যক্ত অবস্থায় প‌ড়ে আ‌ছে। সে‌টি দেখভা‌লের জন্য কেউ ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন