সীতাকুণ্ডে জামায়াত নেতাদের সাথে আওয়ামী সাংবাদিকদের বৈঠক

সীতাকুণ্ডে জামায়াত নেতাদের সাথে আওয়ামী সাংবাদিকদের বৈঠক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার জামায়াত নেতাদের সাথে বৈঠক করেছেন আওয়ামী দোসর সাংবাদিকরা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রেস ক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে তারা।

সর্বশেষ বৃহস্পতিবার ২৭ জুন সীতাকুণ্ড পৌরসদরে জামায়াতের কার্যালয়ে আওয়ামী দোসর সাংবাদিকেরা জামায়াত নেতাদরে সাথে বৈঠক করেন।

বিজ্ঞাপন

তারা কখনো সাংবাদিক, কখনো সমাজকর্মী আবার কখনো ব্যবসায়ী নানা ছদ্মবেশে উপজেলা পরিষদ, থানায় ও ভূমি অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িতে বাড়িতেও ধর্না দিচ্ছেন। আওয়ামী দোসর সাংবাদিকদের দৌরাত্ম্য ও দাপট দেখে জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিকরা চরম ক্ষুব্ধ।

এই বৈঠকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক এমপি এস এম আল মামুনের নির্বাচনী উপদেষ্টা সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী ও লিটন কুমার চৌধুরী, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন অনিক, ইকবাল হোসেন রুবেল, নির্দেশ বড়ুয়া, সবুজ শর্মা শাকিল, সঞ্জয় চৌধুরী ওই সব আওয়ামী দোসর সাংবাদিকেরা নিষিদ্ধ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের দায়িত্বে রয়েছেন।

জামাতের কার্যালয়ে আওয়ামী দোসর সাংবাদিকদের বৈঠক প্রসঙ্গে উপজেলা জামাতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন আমার দেশকে বলেন, আমরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছি। সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগের পদধারী সাংবাদিক রয়েছে এটা আমাদের জানা ছিল না।

তিনি আরো জানান, আওয়ামী লীগের পদধারী সাংবাদিকদের আইনের আওতায় আনতে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

অপরদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, আওয়ামী দোসর সাংবাদিক সেকান্দর হোসেন দৈনিক দিনকাল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল।

তিনি আরো বলেন সৈয়দ ফুরকান আবু সীতাকুণ্ড উপজেলা পরিষদের একটি মিটিংয়ে প্রকাশ্যে মাইকে তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দিয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এইসব আওয়ামী দোসর সাংবাদিকেরা কোন শক্তি বলে কাদের ছত্রছায়ায় সীতাকুণ্ড প্রেসক্লাব পুনরায় দখলের সাহস দেখিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন