কুমিল্লায় শিশুর শ্লীলতাহানি, সালিশে ৫ লাখ টাকায় রফাদফার চেষ্টা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় শিশুর শ্লীলতাহানি, সালিশে ৫ লাখ টাকায় রফাদফার চেষ্টা
অভিযুক্ত আল আমিন। ছবি: আমার দেশ

কুমিল্লায় সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এছাড়া ৫ লাখ টাকায় ধামাচাপার চেষ্টা চলছে সালিশ বৈঠকে।

বুধবার রাতে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা গোপালনগর উত্তরপাড়া জয়নাল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগ ওঠা আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলা গোপালনগর উত্তরপাড়ার মোহর আলীর ছেলে । বর্তমানে সে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটিকে নিশ্চিহ্নের পাঁয়তারা করছেন স্থানীয় বাবুল সর্দার, মোসলেম সর্দার, জয়নাল আবেদীন। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ৫ লাখ টাকার প্রহসনের সালিশ করার চেষ্টা করেছে । মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় মেম্বার-সর্দারদের বিরুদ্ধে ।

ব্রাহ্মণপাড়া উপজেলার সোহেল আহমেদ বলেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্ষকের পক্ষে যারা সাফাই গায়, তারাও ধর্ষক। অপরাধীকে আড়াল করার এই নোংরা দালালি ব্রাহ্মণপাড়ার মাটিতে চলবে না।

সালিশী বৈঠকে ৫ লাখ টাকার মাধ্যমে দফারফার চেষ্টা চলছে—এ বিষয়ে জানতে চাইলে গোপালনগর গ্রামের সরদার বাবুল মিয়া বলেন, ‘অভিযুক্ত আল আমিনের বাবা মোহর আলী আমাদের কাছে এসেছেন । বলেছি বৈঠক করে সমাধান করে দেব । টাকার বিষয়ে কোনো কথা হয়নি।’

এ বিষয়ে জানতে ধর্ষণের অভিযোগ ওঠা আলামিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ আমার দেশকে বলেন, বৃহস্পতিবার সকালে আমি পুলিশ পাঠিয়েছি । শিশুটির মা বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। সালিশ বৈঠকে সমাধান করার কোনো সুযোগ নেই। আমরা একটা জিডি করেছি।

এমএইচ

ছবি: ধর্ষণের অভিযোগ উঠা আল আমিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন