লামায় পিকআপ খাদে পড়ে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় পিকআপ খাদে পড়ে চালক নিহত

বান্দরবানের লামা উপজেলায় লাকড়ি বোঝাই একটি পিকআপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে (২৮ এপ্রিল) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বনপুর সড়কের ঠান্ডাঝিরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত গাড়ি চালকের নাম আব্দুল আজিজ পুতু (৩৮)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়পাড়ার বাসিন্দা শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাকড়ি বোঝাই করে একটি পিকআপ গাড়ি ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের ঠান্ডারঝিরি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে গাড়ি চালক আব্দুল আজিজ পুতু ঘটনাস্থলে মারা যান।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, কারো কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহত গাড়ি চালকের লাশ প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন