বাংলাদেশ কৃষি গবেষণাকেন্দ্র কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে এখনো বহাল তবিয়তে রয়েছে শেখ মুজিবুর রহমান ও কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের ছবি।
২৭ জুলাই সরেজমিন দেখা যায়, কুমিল্লা আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের নোটিশ বোর্ডে লাগানো রয়েছে শেখ মুজিবুর রহমান ও কুমিল্লার দানব খ্যাত বাহাউদ্দিন বাহারের কয়েকটি ছবি।
একটি ছবিতে লেখা রয়েছে "বঙ্গবন্ধুর অবদান হিসেবে ক্লাস ওয়ান" । এছাড়াও "শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে আয়োজিত শোকসভার" একটি ছবিও টানানো রয়েছে কৃষি গবেষণাকেন্দ্রে ।
এছাড়াও দেখা যায় কৃষি গবেষণাকেন্দ্রের সামনে জাতীয় পতাকার স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এর আগেও কয়েকবার তাদের তাগাদা দেওয়া হয়েছিল জাতীয় পতাকা উত্তোলন করার জন্য ।
গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা তার এমপি মন্ত্রী ও নেতাদের নিয়ে পালিয়ে গেলেও তার ছবি তার বাবা শেখ মুজিবুর রহমান এবং কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী বাহার এর ছবি আঞ্চলিক কৃষি কার্যালয়ে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ।
শাসনগাছা এলাকার স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, ‘কৃষি অফিসের মেইন গেটে দারোয়ান থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারি না। শুনেছি অফিসের ভিতরে নোটিশ বোর্ডে এখনো শেখ মুজিব, শেখ হাসিনা ও বাহারের ছবি টাঙ্গানো রয়েছে । এখনো কীভাবে এসব ছবি থাকে। মনে হয় স্বৈরাচারের কোনো দোসর এখনো আঞ্চলিক কৃষি অফিসে বহাল তবিয়তে আছে । প্রশাসনকে এগুলো খুঁজে বের করতে হবে।’
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা মহানগরীর যুগ্ম সমন্বয়কারী রাশেদুল হাসান দৈনিক আমার দেশকে বলেন, বিভিন্ন সরকারি অফিসগুলোতে এখনো স্বৈরাচারের দোসরগুলো বহাল তবিয়তে আছে এটাই তার প্রমাণ। স্বৈরাচার পালিয়ে যাওয়ার এক বছর পরেও কীভাবে নোটিশ বোর্ডে শেখ মুজিব, শেখ হাসিনা ও বাহারের ছবি থাকে। এতে প্রমাণ হয় এখনো সরকারি কিছু কর্মকর্তা হাসিনার তোষামোদি করছে। এক বছর পরে এসে এসব ছবি না নামানোর কোনো অজুহাত গ্রহণ করা হবে না। এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে ।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, একটি সরকারি অফিসে কীভাবে এখনো স্বৈরাচারের দোসরদের ছবি থাকে? এখনো কেন এসব নামানো হয়নি, এটা খতিয়ে দেখতে হবে। কাদের ইন্ধনে এই ছবি এখনো ঝুলছে নোটিশ বোর্ডে। যেসব সরকারি কর্মকর্তারা এসব ছবি এখনো নামাননি তারা স্বৈরাচারের দোসর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি ।
নোটিশ বোর্ডে এখনো স্বৈরাচারের দোসরদের ছবি কেন জানতে চাইলে কুমিল্লা আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইকবাল ফারুক দৈনিক আমার দেশকে বলেন, আমি নতুন এসেছি। এগুলো আমাদের চোখে পড়েনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

