অফিস খরচের নামে চাঁদাবাজির অভিযোগে রায়পুরে ২ বিএনপি নেতা লাঞ্ছিত

অফিস খরচের নামে চাঁদাবাজির অভিযোগে রায়পুরে ২ বিএনপি নেতা লাঞ্ছিত

‎লক্ষ্মীপুর রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর থানার পাশে সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎অভিযোগে জানা যায়, পৌর বিএনপির ১নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর ও ৪নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হুদা নান্টু দীর্ঘদিন ধরে সিএনজি চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা তুলছেন। এদিনও তারা টাকা তুলতে গেলে ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ধাওয়া দিলে নেতারা সরে পড়েন।

‎এ বিষয়ে পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি এবিএম জিলানি বলেন, ‘ঘটনাটি শুনেছি, খোঁজ নিয়ে পরে জানাব।’

‎এই বিষয়ে রায়পুর-রামগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি জামিলুল হক বলেন, বিষয়টি শুনেছি। আমি প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যদি কেউ চাঁদাবাজি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন