জামায়াত দলের জন্য নয়, দেশের স্বা‌র্থে নেতা নির্বা‌চিত করে: ডা. তাহের

জামায়াত দলের জন্য নয়, দেশের স্বা‌র্থে নেতা নির্বা‌চিত করে: ডা. তাহের

বাংলাদেশ জামায়া‌তে ইসলামী দ‌লের জন্য নেতা নির্বাচন ক‌রেনা, দে‌শের স্বা‌র্থে, দেশের উন্নয়‌নের জন্য নেতা নির্বা‌চিত ক‌রে থা‌কে।

তিনি বলেন, কক্সবাজার-২ আসন খুবই গুরুত্বপূর্ণ। তাই হা‌মিদুর রহমান আযাদ‌কে কুতুব‌দিয়া-ম‌হেশখালীর উন্নয়‌নে দাঁ‌ড়ি পাল্লায় ভোট দি‌য়ে সংস‌দে পাঠা‌তে হ‌বে।

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার কুতুব‌দিয়া বড়‌ঘোপ সৈক‌তে কক্সবাজার-২ আস‌নে দাঁ‌ড়ি পাল্লার জনসভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. ছৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা ব‌লেন।

সভায় বি‌শেষ অতিথির বক্তৃতায় এন‌সি‌পির কেন্দ্রীয় আহবায়ক না‌হিদ ইসলাম ব‌লেন, ১১ দলীয় জোট সরকার গঠন করলে চাঁদাবাজি, দখলবাজী ও বৈষম্যবিহীন একটি দেশ গঠন ও কুতুবদিয়া-মহেশখালীতে ব্যাপক উন্নয়ন হবে।

কক্সবাজার-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে ও উপ‌জে‌লা জামায়া‌তের সে‌ক্রেটারি মাওলানা নুরুলরআ‌মি‌সের সঞ্চালনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামীর মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, জেলা এন‌সি‌পির আহ্বায়ক অধ‌্যাপক আখতার আলম, উপ‌জেলা জামায়া‌তের আমির আ স ম শাহ‌রিয়ার চৌধুরীসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন