নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।

বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। ঘটনাটি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপের জেলে নুরুল আলম বহদ্দার।

বিজ্ঞাপন

আটক জেলেরা হলেন— শাহপরীর দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবছার ও আব্দুর রহিম; এছাড়া সাবরাং ইউনিয়নের আব্দুর রহমান, সাব্বির আহমেদ, নুর আহমদ, গুরা মিয়া ও আব্দুল মোতালেব।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা নদীতে মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, “আরাকান আর্মির হাতে জেলে আটকের বিষয়টি শুনেছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এইচআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...