হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার ধলই ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত রিপন (২৪) মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে চাকরি করেন। তিনি খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন প্রতিদিনের মতো মনিয়াপুকুর পাড় এলাকায় চায়ের দোকানের কাজ সেরে বাসায় চলে যান। সোমবার সকালে জমিদার বাসা ভাড়া নিতে এসে তাকে অনেক ডাকাডাকি করেন। কোন সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন